হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

এলপি গ্যাসের অতিরিক্ত দাম রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি ও বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সদর উপজেলার লিচুতলা ও খালইস্ট এলাকায় এই অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযানে নেতৃত্ব দেন।

এলপি গ্যাস বিক্রয় প্রতিষ্ঠানে গ্যাস ক্রয়ের রসিদ সংরক্ষণ করা হয়নি, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় এই জরিমানা করা হয়।

এর মধ্যে লিচুতলা এলাকার মা স্যানিটারির মালিক মো. লুতফর রহমানকে ৫ হাজার টাকা, খালইস্ট এলাকার মেসার্স হাজী আলী ট্রেডার্সের ম্যানেজার মোহাম্মদ রিফাতকে ৫ হাজার টাকা এবং একই এলাকার আইআর স্যানিটারির ম্যানেজার মো. আব্দুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও সদর থানা-পুলিশের একটি দল।

ইসলামিক ফাউন্ডেশন: যাচাই-বাছাই কমিটির বাদ দেওয়া শিক্ষকদেরই বহাল

সিরাজদিখানে জুয়া খেলতে বাধা দেওয়ায় ঘরে আগুন দেওয়ার অভিযোগ

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

‘পালিয়ে যাবে না বলে যে পালায়, আসি আসি বলে সে কোনো দিন আসবে না’

চাপা দেওয়ার পর ট্রাকে তুলে নিয়ে রাস্তার পাশে লাশ ফেলে দেন চালক

সিরাজদিখানে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মুন্সিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১২

সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছ ভেঙে পড়ল অ্যাম্বুলেন্সের ওপর, কয়েক ঘণ্টা বন্ধ সড়ক

মুন্সিগঞ্জে পদ্মার ভাঙনরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন