হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

মুন্সিগঞ্জ প্রতিনিধি

বই তুলে দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। নতুন বছরে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেন এবং শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশা করি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও ইউনুছ খান-মাহমুদা খানম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদুর রহমান খান।

ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কামরুল হুদার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. সুমন আহম্মেদ, সায়েরা খান, পরিচালনা পর্ষদের সদস্য জুবায়দা ফাইজা, রাফিয়া খান, আসিফুর রহমান খানসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

ইসলামিক ফাউন্ডেশন: যাচাই-বাছাই কমিটির বাদ দেওয়া শিক্ষকদেরই বহাল

সিরাজদিখানে জুয়া খেলতে বাধা দেওয়ায় ঘরে আগুন দেওয়ার অভিযোগ

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

‘পালিয়ে যাবে না বলে যে পালায়, আসি আসি বলে সে কোনো দিন আসবে না’

চাপা দেওয়ার পর ট্রাকে তুলে নিয়ে রাস্তার পাশে লাশ ফেলে দেন চালক

সিরাজদিখানে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মুন্সিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১২

সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছ ভেঙে পড়ল অ্যাম্বুলেন্সের ওপর, কয়েক ঘণ্টা বন্ধ সড়ক

মুন্সিগঞ্জে পদ্মার ভাঙনরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন