হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

পল্লবীতে হত্যার শিকার শিশুর মুন্সিগঞ্জে দাফন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে জানাজা শেষে শিশুটির দাফন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর পল্লবীতে হত্যার শিকার শিশুটির (৮) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এশার নামাজের পর জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।

নিহত শিশু ওই গ্রামের মেয়ে। দাফনের সময় স্বজন, প্রতিবেশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সিগঞ্জ জেলা শহরে মশালমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রাত ৭টার দিকে থানারপুল এলাকার অঙ্কুরিত যুদ্ধ-৭১ ভাস্কর্যের সামনে থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মশালমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শিশুটির হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস ও মানবতাবিরোধী। দ্রুত সময়ের মধ্যে ঘটনার বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবী থানার সেকশন-১১ এলাকার একটি বাসায় আট বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটে সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার পর তিনি পালিয়ে গেলেও মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। একই সঙ্গে তাঁর স্ত্রীকেও কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে তরুণের কারাদণ্ড

সিরাজদিখানে ছেলের সঙ্গে অভিমান করে বিষপানে বৃদ্ধার মৃত্যু

গজারিয়ায় মায়ের বাড়িতে সমাহিত হলেন কারিনা কায়সার

সিরাজদিখানে শিশুকে ধর্ষণের পর হত্যা: আদালতে সৎমামার স্বীকারোক্তি

মুন্সিগঞ্জে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের ক্লিনিক দখল ও ভাঙচুরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

গাজীপুরে ৫ খুন: মুন্সিগঞ্জে পদ্মায় ভাসছিল প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

নামজারির নামে ৪০ হাজার টাকা নেওয়ার পর আরও ১ লাখ দাবি, থানায় অভিযোগ

ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড