হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে ৪ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সিরাজদিখানে অবৈধ ইটভাটায় অভিযান। ছবি: আজকের পত্রিকা

পরিবেশ আইন অমান্য করায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চারটি ইটভাটাকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (৭ মে) বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার কুচিয়ামোড়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।

এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে কুচিয়ামোড়া গ্রামের মামুন ব্রিকস ও হামিদ ব্রিকসকে এক লাখ টাকা করে, নাসির ব্রিকসকে তিন লাখ এবং বাংলাদেশ কদমতলী ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সরকারি আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

মুন্সিগঞ্জে সোহেল হত্যার রহস্য উদ্‌ঘাটন, স্ত্রীর সাবেক স্বামী গ্রেপ্তার

ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত ১

টঙ্গিবাড়ীতে মাদ্রাসাছাত্রকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যাচেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতা: সড়ক পরিবহনমন্ত্রী

আমরা সামগ্রিকভাবে কাজ করছি, ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়: মির্জা ফখরুল

ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

মুন্সিগঞ্জে শতবর্ষী নয়নের খাল পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী, উদ্ধারে বরাদ্দ ও উচ্ছেদের ঘোষণা

সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ট্রাক জব্দ

মুন্সিগঞ্জে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

সিরাজদিখানে স্বপ্নলোক হাউজিংয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মানববন্ধন