হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির ২ পক্ষের মারামারি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপির নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ মারামারি হয়। পরে কমপ্লেক্সের বাইরেও মারামারি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন উপজেলার ছয়টি বাজারের ইজারার দরপত্র জমা নেওয়ার কার্যক্রম চলছিল। এ সময় সদরের ধলাগাঁও বাজারের টেন্ডার জমা দিতে যান জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. সালাউদ্দিন টুটুলের পক্ষের লোকজন। তবে রোমান দেওয়ান পক্ষের বাবু নামের এক ব্যক্তি নিজে ওই বাজারের টেন্ডার জমা দিচ্ছেন দাবি করে অন্যদের বাধা দেন।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে টুটুল পক্ষের লোকজন বাবুকে মারধর করলে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্য ও স্থানীয় নেতা-কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

টুটুল পক্ষের তুষার আহমেদ শাকিল বলেন, টেন্ডার জমা দেওয়ার অধিকার সবার। এতে বাধা দেওয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে।

অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, বাবু স্থানীয় বাসিন্দা হলেও তিনি রোমান দেওয়ানের লোক নন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, কিছুটা বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্ধারিত সময়ের মধ্যেই সব টেন্ডার জমা সম্পন্ন হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে আজ রাতে বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাওয়ার আগে ঝগড়াঝাঁটি থেমে যায়। আমাদের উপস্থিতিতে সব পক্ষ দরপত্র জমা দিয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।’

এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত, আহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে তীব্র যানজট

মুন্সিগঞ্জে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

খেলনা ভেবে কুড়িয়ে আনা ককটেলে ক্ষতবিক্ষত শিশু

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু

টঙ্গীবাড়ীতে ১০ টাকায় ইফতারসামগ্রী, সুবিধা পেল পাঁচ শতাধিক পরিবার

মুন্সিগঞ্জে ১৪ ব্যবসায়ীকে জরিমানা

মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে বেকারিকে জরিমানা

টঙ্গিবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু