হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পিস্তল-গুলি-মাদক উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

শ্রীনগরে উদ্ধার পিস্তল, গুলি ও মাদকদ্রব্য। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এর মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি গুলি, ৩ বোতল ফেনসিডিল ও ৭টি ইয়াবা। মঙ্গলবার দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর গ্রামে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

আজ বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১০-এর মিডিয়া সেলের সহকারী পরিচালক তাপস কর্মকার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত দেড়টার দিকে র‌্যাব-১০-এর শ্রীনগর ক্যাম্পের একটি টিম বালাশুর গ্রামের ফ্যান ফ্যাক্টরির পার্শ্ববর্তী পরিত্যক্ত জমি থেকে পিস্তল, গুলি, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করে। উদ্ধার অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মুন্সিগঞ্জে ৮ কোটি টাকায় নির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন

মুন্সিগঞ্জে স্ত্রীর সঙ্গে কলহের পর প্রবাসীর ঝুলন্ত ও পচন ধরা মরদেহ উদ্ধার

বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার, আইসক্রিম ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল শেষে হাতাহাতি, আহত কয়েকজন

সিরাজদিখানে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ায় বাইসাইকেল উপহার পেল ৯ শিশু

ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, অটোরিকশাচালকের কিল-ঘুষিতে যাত্রীর মৃত্যু

মুন্সিগঞ্জে বাড়িতে ঢুকে গুলিবর্ষণ, প্রবাসী যুবক আহত, শিশুকে কুপিয়ে জখম

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘরে হামলা-ভাঙচুর

তরুণীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ৪