হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে অবৈধভাবে বালু ভরাট কার্যক্রম চালানোয় ১ জনের কারাদণ্ড

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সাজাপ্রাপ্ত মো. কুরবান আলী। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে বালু ভরাটের কার্যক্রম চালানোয় মো. কুরবান আলী (৪৫) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু ভরাটের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ লোহার পাইপ বিনষ্ট করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার মালখানগর ইউনিয়নের নাইশিং গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।

জানা গেছে, নাইশিং গ্রামে ড্রেজার ও লোহার পাইপ বসিয়ে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অবৈধভাবে বালু ভরাটের কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী বালু ভরাটে ব্যবহৃত বিপুল পরিমাণ লোহার পাইপ বিনষ্ট করেন। একই সঙ্গে অবৈধভাবে বালু ভরাটের দায়ে জড়িত কোরবান আলীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন বলেন, অনুমোদনহীনভাবে বালু ভরাট ও মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন ও ভরাটকারীদের বিরুদ্ধে নিয়মিত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুন্সিগঞ্জে ৩ হাউজিং প্রতিষ্ঠানে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

শিশুর শ্লীলতাহানির অভিযোগে টঙ্গিবাড়ীতে গ্রেপ্তার ১

গজারিয়ায় ওজনে কম ও দইয়ের পাত্রে মেয়াদ উল্লেখ না থাকায় জরিমানা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে: ময়লাবাহী গাড়ি-মিনি পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ

টঙ্গিবাড়ীতে জব্দ করা ফসলি জমির মাটি আগের স্থানে ফিরিয়ে দিল প্রশাসন

লৌহজংয়ে ১০০০ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইনসহ কারবারি আটক

টঙ্গিবাড়ীতে বিদেশি কসমেটিকস বিক্রিতে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

খাবারের লোভ দেখিয়ে কিশোরীকে অপহরণচেষ্টা, দুই ব্যক্তি আটক

সন্তানদের ওপর ক্ষোভ: ৮০ বছরের বৃদ্ধের গোপনে বিয়ে, জমি বিক্রি করে থাকছেন ঢাকায়