হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপায় প্রাণ গেল অজ্ঞাতনামা ব্যক্তির

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় আন্ডারপাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে নিমতলা আন্ডারপাসের সামনে সার্ভিস লেনে এক ব্যক্তি অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল রাত পৌনে ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম, পরিচয় কিংবা বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি। পুলিশ তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করছে।