হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নের নওপাড়া বাজারের পাশের একটি হিমাগারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত দেলোয়ার হোসেন পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নওপাড়া বাজারসংলগ্ন উদয় কোল্ডস্টোরের সামনে একটি গাছের সঙ্গে গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় এক ব্যক্তিকে ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে সকাল ৯টার দিকে লৌহজং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​নিহত ব্যক্তির পরিবারের বরাতে পুলিশ জানায়, দেলোয়ার হোসেন পেশায় একজন হোটেল ব্যবসায়ী। আজ ভোরে তিনি ছেলের সঙ্গে সেহরি খেয়েছেন। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের দাবি, তিনি বেশ কিছু টাকা ঋণগ্রস্ত ছিলেন। সেই ঋণের বোঝা সইতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

​লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজের মাফলার দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

​ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

স্ত্রীকে জমিজমা লিখে না দেওয়ায় ব্যবসায়ী খুন, ৫২ দিন পর লাশ উদ্ধার

সিরাজদিখানে রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার

আত্মীয়ের রান্নাঘরের মাটির ১০ ফুট নিচে বৃদ্ধের মরদেহ

সিরাজদিখানে অনুমোদনহীন আবাসন প্রকল্পকে জরিমানা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

মুন্সিগঞ্জে অপহৃত যুবক ঢাকা থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা

হাতকড়াসহ পালানো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ফের গ্রেপ্তার

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা