হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

দুই শিক্ষার্থীকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা শহরের পশ্চিম দেওভোগ হাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন মুন্সিগঞ্জ শহরের ৫ নম্বর পশ্চিম দেওভোগ এলাকার প্রয়াত মোস্তাকুর রহমানের ছেলে মো. সোপান (২৪) এবং রাজধানীর মিরপুর এলাকার মো. রিপনের ছেলে মো. আজওয়াদ (২২)। তাঁরা দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ছুটিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩ থেকে ১৪ জন শিক্ষার্থী সোপানের দাদাবাড়িতে বেড়াতে আসেন। আজ বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন শিক্ষার্থী বাড়ির চারতলা ভবনের ছাদে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সোপান ও আজওয়াদ বাড়ির ভেতরের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তাঁরা পানিতে ডুবে যান।

সোপানের প্রতিবেশী নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী জানান, সাঁতার না জানা আজওয়াদ পা পিছলে পানিতে তলিয়ে যেতে থাকেন। তাঁকে উদ্ধার করতে গিয়ে সোপানও পানিতে ডুবে যান। পরে অন্য শিক্ষার্থীরা দ্রুত দুজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, ঢাকা থেকে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পানিতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ভাঙনকবলিত কান্দারবাড়ি পরিদর্শনে এমপি আজাদ, নদীভাঙন রোধ ও দিঘীরপাড় সেতুর আশ্বাস

ইছামতী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্রীনগরে রেললাইনের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

স্ত্রীকে জমিজমা লিখে না দেওয়ায় ব্যবসায়ী খুন, ৫২ দিন পর লাশ উদ্ধার

সিরাজদিখানে রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার

আত্মীয়ের রান্নাঘরের মাটির ১০ ফুট নিচে বৃদ্ধের মরদেহ

সিরাজদিখানে অনুমোদনহীন আবাসন প্রকল্পকে জরিমানা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

মুন্সিগঞ্জে অপহৃত যুবক ঢাকা থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩