হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

কাজ নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক ব্যবসায়ীর পুরুষাঙ্গে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাঘিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মোস্তফা (৪৫) উপজেলার হাটকান গ্রামের মৃত মফিজউদ্দিন খালাসির ছেলে। মোস্তফার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি কাঠে নকশা তৈরির কাজ করতেন। 

অভিযুক্ত রাজন সদর উপজেলার নোয়াদ্দা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা কাঠের নকশা তৈরির কাজ করেন। প্রতিদিনের মতো মোস্তফা দোকান খুলে কাজ শুরু করেন। আজ শনিবার সকালে পুরা বাজারের ফার্নিচারের দোকানদার রাজন কাঠে নকশার কাজ করাতে আসেন। তাৎক্ষণিক তাঁর কাঠে নকশার কাজ করে দিতে বলেন রাজন। কিন্তু মোস্তফার হাতে কাজ থাকায় সে সময় কাজ করে দিতে পারবেন না জানালে একপর্যায়ে বাক্‌বিতণ্ডা এবং হাতাহাতির সৃষ্টি হয়। পরে রাজন মোস্তফার পুরুষাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় মোস্তফা। 

মোস্তফার শ্বশুর হাজী সাত্তার শেখ বলেন, ‘আমার মেয়ের জামাই শান্ত স্বভাবের একজন মানুষ। তাকে যে হত্যা করেছে আমরা তার ফাঁসি চাই।’ 

মোস্তফার মেয়ে জান্নাত বলেন, ‘আমার বাবাকে যে হত্যা করেছে তার ফাঁসি চাই। রাজনের ফাঁসি চাই।’ 

স্ত্রী সুলতানা বেগম বলেন, ‘আমার স্বামীর হত্যাকারী রাজনের ফাঁসি চাই।’ 

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এটা একটি হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সত্যতা জানা যাবে। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি।’

সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামাতে ২০২৭ সালের মধ্যে সমন্বিত আইন: রবিউল আলম

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গজারিয়ায় সুবিধাবঞ্চিতরা পেলেন বিনা মূল্যে চক্ষু চিকিৎসা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এনা বাসের পেছনে হানিফের ধাক্কা, দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাস, আহত কয়েকজন

অগ্রণী ব্যাংকের কয়েক কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

শ্রীনগরে বেশি দামে এলপি গ্যাস বিক্রি ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজদিখানে ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

মুন্সিগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, ক্ষতিগ্রস্ত ১০ বৈদ্যুতিক মিটার