হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মৃত্যুর সাড়ে ৫ মাস পর কবর থেকে তোলা হলো আ. লীগ নেতার মরদেহ 

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে হত্যার অভিযোগে দাফনের সাড়ে পাঁচ মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে এক আওয়ামী লীগ নেতার লাশ তোলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর শরীফ ফাহাদ এবং চিকিৎসকের উপস্থিতিতে উপজেলার বালিগাঁও ইউনিয়নের হাট বালিগাঁও কবরস্থান থেকে লাশটি তোলা হয়।

নিহত আজগর হোসেন চঞ্চল ব্যাপারী বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বালিগাঁও ইউনিয়নের মৃত আরশাদ আলী বেপারীর ছেলে।

২০২৩ সালের ১০ সেপ্টেম্বর গভীর রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় চঞ্চলকে। ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে এটি পরিকল্পিত হত্যা দাবি করে মুন্সীগঞ্জ আদালতে মামলা করেন আজগর হোসেন চঞ্চলের স্ত্রী সুমি আক্তার।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গীবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, আদালতের নির্দেশে চলতি বছর জানুয়ারির ২৪ তারিখ টঙ্গীবাড়ী থানায় একটি মামলা হয়। ওই মামলায় বিজ্ঞ আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকের উপস্থিতিতে লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুন্সিগঞ্জে মধ্যবয়সীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামাতে ২০২৭ সালের মধ্যে সমন্বিত আইন: রবিউল আলম

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গজারিয়ায় সুবিধাবঞ্চিতরা পেলেন বিনা মূল্যে চক্ষু চিকিৎসা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এনা বাসের পেছনে হানিফের ধাক্কা, দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাস, আহত কয়েকজন

অগ্রণী ব্যাংকের কয়েক কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

শ্রীনগরে বেশি দামে এলপি গ্যাস বিক্রি ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজদিখানে ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু