হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ যখন নির্বাচনমুখী হবে, সে সময় তাদের কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। নির্বাচন ভালোভাবে হয়ে যাবে। তিনি বলেন, ‘এখন দলগুলো যদি একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা না করে সহাবস্থানে থাকে, তাহলে আমাদের জন্য ভালো।’

আজ বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা শেষে সাংবাদিকদের জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘নির্বাচনকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাংবাদিকেরা। আপনারা যদি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন এবং জনগণকে সঠিক তথ্য দিয়ে উদ্বুদ্ধ করেন, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।’ তিনি আরও বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে অনুরোধ জানাতে চাই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সুস্থতার জন্য সবাই দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’

কৃষি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবার আলুচাষিরা লোকসানের মাথায়, আমরা একটা প্রণোদনা দেওয়ার চিন্তাভাবনা করছি। এবার আলুচাষিরা শুধু মুন্সিগঞ্জে না, সব জায়গায় লোকসানের সম্মুখীন। কোল্ড স্টোরেজগুলো বন্ধ করার কথা ছিল নভেম্বরে, আমরা বলছি যে ডিসেম্বর পর্যন্ত খোলা রাখতে হবে।’ আলুতে লোকসান হলেও এ বছর ধান উৎপাদনে ভালো ফলন হয়েছে বলে জানান তিনি।

এর আগে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা সিরাজদিখান উপজেলার কুসুমপুর উচ্চবিদ্যালয় ও কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছাপুরা সরকারি মডেল উচ্চবিদ্যালয়, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মেনহাজুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফিরোজ কবির, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ ও থানার ওসি আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ কোটি ৭৪ লাখ টাকার উন্নয়নকাজ হবে।

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

সিরাজদিখানে ঘুড়ি খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত

নির্মাণাধীন মার্কেট দখলে বাধা, হামলায় নিহত ১

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ এমআইএসটির ছাত্রের মরদেহ উদ্ধার

পদ্মায় গোসলে নেমে এমআইএসটির ছাত্র নিখোঁজ

অস্ত্র-মাদকসহ বুলেট গ্যাংয়ের প্রধান গ্রেপ্তার

টঙ্গিবাড়ীতে দেশীয় অস্ত্র, গাঁজাসহ গ্রেপ্তার ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মুরগিবাহী পিকআপ উল্টে চালক নিহত