হোম > সারা দেশ > মৌলভীবাজার

পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে স্বাধীন পাল (২০) নামের এক তরুণকে হত্যার ঘটনা অভিযোগ উঠেছে এক কিশোরের (১৬) বিরুদ্ধে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা-বাগানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের ওই কিশোর স্বাধীনের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে স্বাধীন। তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে অভিযুক্ত কিশোরকে আটক করেছে।

চিকিৎসকের অবহেলায় কিশোরীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে চা-শ্রমিকদের বিক্ষোভ

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

মৌলভীবাজারে ৩টি বাস কাউন্টারকে জরিমানা

লাউয়াছড়ায় পর্যটকের ঢল, আতঙ্কে বন্য প্রাণী

যাত্রীরা টিকিট কিনতে গিয়ে দেখেছেন অব্যবস্থাপনা, চাঁদাবাজি: জামায়াত আমির

মৌলভীবাজারে লাউয়াছড়া সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে পর্যটকেরা

মাদক ও অবৈধ পণ্য প্রবেশে ঝুঁকিতে মৌলভীবাজার সীমান্ত

মৌলভীবাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম, হিমশিম নিম্ন ও মধ্যবিত্তরা

পর্যটকের পদচারণে মুখর মৌলভীবাজার

ঈদের দিনে লাউয়াছড়ায় পর্যটকের উপচে পড়া ভিড়