হোম > সারা দেশ > মৌলভীবাজার

কাল মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বুধবার মৌলভীবাজার জেলা সফর করবেন। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন।

জানা যায়, প্রধানমন্ত্রী বুধবার সকালে ঢাকা থেকে উড়োজাহাজে সিলেট পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে বেলা ১টায় তিনি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

অনুষ্ঠান শেষে তিনি মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। পরে বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজারের দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তৃণমূল নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

কমলগঞ্জে কর্মস্থলে ফিরলেন চিকিৎসকরা, ৮০ দিন পর চালু হলো ক্যামেলিয়া হাসপাতাল

শ্রীমঙ্গলে মাছ শিকারের জালে মিলল অজগর

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের লাশ হস্তান্তর

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে দায় স্বীকার

কমলগঞ্জে কৃষিপণ্য লুট ও পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

মৌলভীবাজারে হাম ও হামের উপসর্গে দুই মাসে ৯ শিশুর মৃত্যু

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু