হোম > সারা দেশ > মৌলভীবাজার

বড়লেখা সীমান্ত দিয়ে ৫ জনকে পুশ ইন বিএসএফের

মৌলভীবাজার প্রতিনিধি

বড়লেখা সীমান্তে আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা পাঁচজনকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার (২৫ জুলাই) ভোরে উপজেলার লাতু বিওপির সীমান্তবর্তী এলাকার কুমারশাইল থেকে তাদের আটক করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে পুশ ইন করেছে বলে জানায় বিজিবি।

আটক ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।

বিজিবি জানায়, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরির সময় পাঁচজনকে বিজিবির টহল দল আটক করে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের মধ্যে দুজন সাত দিন আগে এবং তিনজন পাঁচ দিন আগে কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়া, যশোর, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল। বিএসএফ গতকাল রাতে তাদের সীমান্ত পার করে এ দেশে ঠেলে দেয়। আটক ব্যক্তিরা মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা বলে জানা যায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, পরিচয় যাচাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত মৌলভীবাজারের যুবক

জ্বালানি সংকটে মৌলভীবাজারে আউশ ও বোরো ধানচাষিদের কপালে চিন্তার ভাঁজ

অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে রাতে পুলিশের অভিযান

মৌলভীবাজার: ১৬ ঘণ্টাই বিদ্যুৎ নেই টর্চ দিয়ে পড়ালেখা

দিনে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না, টর্চ জ্বালিয়ে এসএসসি পরীক্ষার প্রস্তুতি

দিনভর আন্দোলন শেষে মজুরি পেলেন চা-শ্রমিকেরা

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ভালোবাসায় সিক্ত প্রিয় শিক্ষক

শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, আহত ১

ভবিষ্য তহবিলে টাকা দিচ্ছেন না ৫৮ মালিক

গরু চোরদের ধরে হাত কাটার নির্দেশ দিলেন এমপি মুজিবুর রহমান