হোম > সারা দেশ > মৌলভীবাজার

বড়লেখা সীমান্তে ১০টি ভারতীয় মহিষ জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি

অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ১০টি মহিষ। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আসা ১০টি মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার লাতু সীমান্তবর্তী এলাকার বরাইল নামক স্থান থেকে মহিষগুলো আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, লাতু বিওপির একটি টহল দল সীমান্তের নিকটবর্তী এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। টহল চলাকালীন টহল দল কয়েকজন চোরাকারবারীকে ভারত থেকে বাংলাদেশে মহিষ পাচার করতে দেখে। চোরাকারবারীরা দূর থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘন জঙ্গলে দৌড়ে পালিয়ে যায়। পরে টহল দল সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বরাইল নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১০টি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মৌলভীবাজারে ৪ ওসি ও ৩ পুলিশ পরিদর্শককে বদলি

বিশ্বকাপের আমেজে কুলাউড়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচ

কমলগঞ্জে সংরক্ষিত বনভূমির গাছ চুরি, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন আর নেই

মৌলভীবাজারে ঈদুল আজহার ছুটিতেও কম পর্যটক

লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

পাহাড় ও সমতলে কোনো বৈষম্য থাকবে না: পার্বত্যমন্ত্রী

মৌলভীবাজারে চামড়া সংগ্রহে অনীহা ব্যবসায়ীদের, বাধ্য হয়ে মাটিচাপা

কমলগঞ্জে বৃষ্টি ও পাহাড়ি ঢলে দুই গ্রাম প্লাবিত