হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে হেরোইন রাখায় দায়ে একজনের যাবজ্জীবন ও অর্থদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে মাদকের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মজনু হক ওরফে মজনু। তিনি গাংনী উপজেলার কামারখালী গ্রামের হাবিব মণ্ডলের ছেলে। 

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ ডিসেম্বর মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই জালাল উদ্দিন গোপন খবরের ভিত্তিতে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারি মজনুকে বামন্দী বাসস্ট্যান্ডের একটি মুদি দোকানের সামনে থেকে আটক করা হয়। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে মজনুর জিনস প্যান্টের পকেট থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়। এরপর তাঁকে গাংনী থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারার সারণির ১ (খ) তে একটি এজাহার দায়ের করা হয়। 

দীর্ঘ সাড়ে সাত বছর ধরে মাদক মামলাটির বিচারিক কার্যক্রম চলার পর রায় ঘোষণা করা হয়। মামলাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রুবেল। 

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা কারাগারে পাঠানোর পাশপাশি একই সঙ্গে জব্দকৃত আলামতসমূহ বিধি মোতাবেক ধ্বংস করার নির্দেশ দেন আদালতের বিচারক।

গাংনী সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

গাংনীতে সোলার প্যানেল ভেঙে তার কেটে দিল দুর্বৃত্তরা, বন্ধ সেচ কার্যক্রম

উঠানে রাখা পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

পোকা দমনে কীটনাশকেও মিলছে না সুফল, মাসকলাইয়ের ফলন নিয়ে শঙ্কা

মুজিবনগর সীমান্তের শূন্যরেখায় শেষবার মায়ের মুখ দেখলেন মেয়ে

ধারদেনা করে সোলার সেচপাম্প, তিন মাসে চুরি ছয় প্লেট

গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

মেহেরপুরে বাসের চাপায় শিক্ষার্থী নিহত

বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

গাংনী সীমান্তে ৬ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ