হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গ্রেপ্তার গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল রোববার দিবাগত মধ্য রাতে গাংনী আখসেন্টার পাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁর বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। মনিরুজ্জামান গাংনী পৌরসভার আখসেন্টার পাড়ার মহির উদ্দীনের ছেলে।

গাংনী সেনাক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখসেন্টার পাড়ায় মনিরুজ্জামান মনির বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে ভিত্তিতে বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রসহ মনিরুজ্জামান মনিকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার কার্যক্রম শেষ হলে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।’

শিমুলে রাঙা পথ, পলাশে বসন্তের আমেজ গাংনীতে

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ভাটার মাটিতে সড়ক নষ্ট

অবৈধ ইটভাটার মাটিতে নষ্ট হচ্ছে গাংনীর কোটি টাকার সড়ক

গাংনীর বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু ঘিরে ক্লিনিক ভাঙচুর, দুই চিকিৎসককে মারধর

গাংনীতে প্রতিপক্ষের হামলায় ৩ জামায়াত কর্মী আহত

গাংনীতে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১১

গাংনীতে বিএনপি নেতা-কর্মীদের চায়ের আড্ডার দোকানের কাছে বোমাসদৃশ বস্তু উদ্ধার

রমজানকে সামনে রেখে গাংনীতে বাড়ছে মাছ-মাংসের দাম