হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুর জেলা কারাগারের কয়েদির মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেলা কারাগারের কয়েদি আব্দুল আউয়াল (৪২) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। একটি মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল আউয়াল গাংনী উপজেলার বামন্দি গ্রামের রকিবুল হোসেনের ছেলে।

মেহেরপুর জেলা কারাগারের জেলার মো. আমানুল্লাহ এই তথ্য জানান। তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন আব্দুল আউয়াল। কারা কর্তৃপক্ষ তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলার মো. আমানুল্লাহ আরও বলেন, আব্দুল আউয়াল একটি মাদক মামলার আসামি ছিলেন। গত ১৫ জানুয়ারি আদালত তাঁকে কারাগারে পাঠান। 

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইমারজেন্সি বিভাগ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাংনী সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

গাংনীতে সোলার প্যানেল ভেঙে তার কেটে দিল দুর্বৃত্তরা, বন্ধ সেচ কার্যক্রম

উঠানে রাখা পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

পোকা দমনে কীটনাশকেও মিলছে না সুফল, মাসকলাইয়ের ফলন নিয়ে শঙ্কা

মুজিবনগর সীমান্তের শূন্যরেখায় শেষবার মায়ের মুখ দেখলেন মেয়ে

ধারদেনা করে সোলার সেচপাম্প, তিন মাসে চুরি ছয় প্লেট

গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

মেহেরপুরে বাসের চাপায় শিক্ষার্থী নিহত

বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

গাংনী সীমান্তে ৬ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ