হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে মাদকসহ দুই যুবক আটক

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

আটক করা দুই যুবক। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল মঙ্গলবার রাতে পৌর শহরের রাজা ক্লিনিক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন গাংনী উপজেলার চিতলা গ্রামের আশাদুল ইসলামের ছেলে নাসিম (১৯) এবং একই গ্রামের রেজাউল হকের ছেলে রাশেদুল ইসলাম (২৩)।

র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল পৌর শহরের রাজা ক্লিনিক এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক নাসিম ও রাশেদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল জানান, আটক হওয়া দুজনকে র‍্যাব গাংনী থানায় হস্তান্তর করেছে। আটক ব্যক্তিদের আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।

শিমুলে রাঙা পথ, পলাশে বসন্তের আমেজ গাংনীতে

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ভাটার মাটিতে সড়ক নষ্ট

অবৈধ ইটভাটার মাটিতে নষ্ট হচ্ছে গাংনীর কোটি টাকার সড়ক

গাংনীর বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু ঘিরে ক্লিনিক ভাঙচুর, দুই চিকিৎসককে মারধর

গাংনীতে প্রতিপক্ষের হামলায় ৩ জামায়াত কর্মী আহত

গাংনীতে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১১

গাংনীতে বিএনপি নেতা-কর্মীদের চায়ের আড্ডার দোকানের কাছে বোমাসদৃশ বস্তু উদ্ধার

রমজানকে সামনে রেখে গাংনীতে বাড়ছে মাছ-মাংসের দাম