হোম > সারা দেশ > মানিকগঞ্জ

চৈত্রের কুয়াশায় সোয়া ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

ঘিওর, (মানিকগঞ্জ), প্রতিনিধি 

নৌপথে ফে‌রি চলাচল । ছবি: আজকের পত্রিকা

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১ ঘণ্টা ১০ মিনিট বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টা থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এ পথে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত রাখে কর্তৃপক্ষ।

শনিবার ভোরে হঠাৎ পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে নৌপথের মার্কিং ও সিগন্যাল বাতি অস্পষ্ট হয়ে পড়লে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ অবস্থায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সকাল ৬টায় ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

চলাচল বন্ধ থাকাকালীন পাটুরিয়া ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, গোলাম মাওলা, ঢাকা, বাইগার, শাহমখদুম, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বনলতাসহ মোট ছয়টি ফেরি এবং দৌলতদিয়া ঘাটে কেরামত আলী, শাহ পরান ও হাসনাহেনাসহ তিনটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে অবস্থান করে। মাঝ নদীতে কোনো ফেরি আটকা পড়ার খবর পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম জানান, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৭টা ১০ মিনিটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে আটকে পড়া যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

দৌলতপুরে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

সাটুরিয়ার গাজীখালী: খননেও মেলেনি নদীর সুফল

‘অনৈতিক’ কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ আটক আইনজীবী, গাঁজাগাছ উদ্ধার

অটোরিকশার ঝাঁকুনিকে কেন্দ্র করে কিশোর চালককে হত্যা, রহস্য উদ্‌ঘাটনের দাবি পিবিআইয়ের

ঘিওরে খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের চাকা বিস্ফোরণ, আহত ৫

সাটুরিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

যমুনার ভাঙনে বিলীন হওয়ার মুখে মাদ্রাসা

জজ ও ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে চুরি

সাটুরিয়ায় আশ্রয়ণ প্রকল্প: ঘর আছে, মানুষ নেই