হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সংবাদ প্রকাশের পর অভিযান: সিংগাইরে দুই সার ব্যবসায়ীকে জরিমানা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সিংগাইরের জয়মন্টপ ইউনিয়নের একটি সারের দোকানে অভিযান পরিচালনা করছেন উপজেলা সহকারী কমিশনার হাবেল উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই সার ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জয়মন্টপ ইউনিয়নের বিভিন্ন সারের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন।

এর আগে সিংগাইর উপজেলার বিভিন্ন বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে ২৪ জুন আজকের পত্রিকার অনলাইন সংস্করণে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা কৃষি বিভাগের প্রসিকিউশনের ভিত্তিতে জয়মন্টপ ইউনিয়নের বিভিন্ন সারের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী বিনির্দেশবহির্ভূতভাবে সার গুদামজাতকরণ, সংরক্ষণ, বিক্রয় ও বিপণনের দায়ে জয়মন্টপ বাজারের মেসার্স সোনালী ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল কাদের মিয়াকে ১০ হাজার টাকা এবং মেসার্স সায়েদুর ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সায়েদুর রহমানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ সময় ব্যবসায়ীদের সারের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রেতাদের ক্রয় রসিদ প্রদান, দৈনিক স্টক রেজিস্ট্রার সংরক্ষণ এবং বাস্তব মজুতের হিসাব যথাযথভাবে রক্ষণাবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন বলেন, ‘আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে। কৃষকদের স্বার্থরক্ষা ও সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হবে। কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি বা অনিয়মে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

ঘিওরে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

সাংবাদিকদের ‘আ.লীগের প্রেতাত্মা’ বলায় দৌলতপুর যুবদল নেতা আব্দুস সালামকে শোকজ

পানির বৈষম্যে নদী শুকিয়ে যাচ্ছে, তিস্তা এখন মরুভূমির মতো: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

সিংগাইরে সরকারি মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষুব্ধ কৃষক

‘সাংবাদিকেরা আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক

বিয়ে করতে রাজি হচ্ছেন না প্রেমিক, অভিমানে নদীতে ঝাঁপ কলেজছাত্রীর

মানিকগঞ্জে জিকেটির জব ফেয়ার, তরুণদের কর্মসংস্থানের নতুন সুযোগ

সিংগাইরে মারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সিংগাইরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার