হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় জমি নিয়ে বিরোধে ছোট ভাই খুন, বড় ভাই গ্রেপ্তার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

হত্যা মামলার প্রধান আসামি সিদ্দিক গাজী। ছবি: সংগৃহীত

মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই মাসুদ গাজীকে (৪৫) হত্যার মামলায় বড় ভাই সিদ্দিক গাজীকে (৪৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নাঘোসা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সিদ্দিক গাজী নাঘোসা গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে। তিনি নিহত মাসুদ গাজীর বড় ভাই।

এসআরবি জানিয়েছে, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই সিদ্দিক গাজীর লাঠির আঘাতে ছোট ভাই মাসুদ গাজী নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার পর থেকে সিদ্দিক গাজী পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামিম মুবিন সরকার বলেন, ‘হত্যা মামলার প্রধান আসামি সিদ্দিক গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

শখের চাষে বাজিমাত, হাসানুরের খেতে বাহারি তরমুজ

মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলা: সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে

মাগুরায় জমির বিরোধে ছোট ভাইকে খুনের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মাগুরায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

মাগুরায় যুবদল নেতা হত্যার বিচার দাবিতে মাগুরা-ঢাকা মহাসড়ক অবরোধ

যুবদল নেতার মৃত্যুর কারণ শনাক্ত করতে না পারায় চিকিৎসককে অব্যাহতি

মাগুরায় বিজয়া দশমীর রাতে মদ্যপানে ২ যুবকের মৃত্যু

মাগুরায় যুবদল নেতা হত্যা: নারীসহ আটক ২

‘এই নৃশংস কাজ যে করেছে, তাঁকে খুঁজে শাস্তি দেন’