হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রায় উদ্‌যাপিত হলো বাংলা নববর্ষ

মাগুরা সংবাদদাতা

আজ সকাল ৮টায় মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবি: আজকের পত্রিকা

নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরায় বাংলা বর্ষ বরণ-১৪৩৩ উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৮টায় মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

বর্ণাঢ্য এ শোভাযাত্রায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক আলী আহমদ, জেলা প্রশাসক আব্দুল আল মাহমুদ, পুলিশ সুপার (এসপি) মোল্লা আজাদ হোসেন, জেলা সিভিল সার্জন শামীম কবিরসহ মাগুরার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি মাগুরা শহর প্রদক্ষিণ শেষে শহরের নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক শ্রোতার মনোরঞ্জন করেন মাগুরা শিল্পকলা একাডেমিসহ স্থানীয় শিল্পীরা।

আজ সকাল ৮টায় মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবি: আজকের পত্রিকা

এ ছাড়াও পয়লা বৈশাখ উপলক্ষে নোমানী ময়দানে আয়োজিত দুই দিনব্যাপী মেলায় ১৫টি স্টল অংশ নিয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলা নববর্ষ উপলক্ষে পালন করছে নানা কর্মসূচি।

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে: আইনমন্ত্রী

মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

মাগুরার শ্রীপুর: হামলায় আহত ব্যক্তির মৃত্যু, ১০ বাড়ি ভাঙচুর

মাগুরায় শুরু দুই দিনব্যাপী আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা

নদীগর্ভে বিলীন হচ্ছে মহম্মদপুরের ঝামা সড়ক, দুর্ভোগে ১০ হাজার মানুষ

ঋণ উত্তোলন করে স্ত্রী নিখোঁজ, সন্তানকে বিষ পান করানোর পর বাবার বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাগুরায় ‘ভুতুড়ে’ কলেজের ভবন নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ, প্রশ্নের মুখে প্রকল্প

কৃষি কর্মকর্তাকে হুমকির অভিযোগ, শালিখা উপজেলা যুবদল নেতা নয়ন বহিষ্কার

স্কুল উপবৃত্তির তালিকায় শুধু নির্দিষ্ট জনগোষ্ঠীর নাম নিয়ে ক্ষোভ, যা জানাল প্রশাসন

মাগুরায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ