হোম > সারা দেশ > মাগুরা

যশোরে বোনকে হত্যার কথা স্বীকার, মা-ভাই গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

যশোর শহরের বেজপাড়া এলাকায় ফারহানা পারভীন উর্মি (২৯) নামের এক তরুণীকে মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের ভাই ফয়েজ রাজ্জাক ফারদিন ও মা আইরিন পারভীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা পুলিশের কাছে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে যশোর কোতোয়ালি থানায় প্রেস ব্রিফিংয়ে ফারহানা হত্যাকাণ্ডের বিভিন্ন তথ্য জানায় পুলিশ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, নিহত ফারহানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় মা ও ভাইয়ের সঙ্গে যশোর শহরের বেজপাড়ার রাসেল চত্বর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।

পারিবারিক কলহের জেরে গত ২৫ এপ্রিল রাত ১১টার দিকে ফারহানাকে তাঁর ভাই ফারদিন শ্বাসরোধে হত্যা করেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল। তিনি বলেন, ‘২৬ এপ্রিল বিকেলে ফারদিন ও তাঁর মা আইরিন লাশ গ্রামের বাড়ি মাগুরার শালিখায় নিয়ে যান। আত্মহত্যা করেছে বলে ফারহানাকে দাফন করার চেষ্টা করেন। নিহতের গোসলের সময় মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এরপর ফারহানার চাচা রবিউল ইসলাম বিষয়টি শালিখা থানা-পুলিশকে জানান।’

শালিখা পুলিশের মাধ্যমে বিষয়টি জানার পর যশোর কোতোয়ালি থানা-পুলিশ ফারহানার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ফারহানার ভাই ও মাকে হেফাজতে নেয় পুলিশ। এরপর তাঁরা হত্যার দায় স্বীকার করলে ফারহানার চাচার দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয় বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

নিহত ফারহানা মাগুরার শালিখা উপজেলার শ্রীহট্ট গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মেয়ে। তাঁর ভাই ফারদিন আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিলেন শিবিরের নেতা-কর্মীরা

দুই বছরের বিল বকেয়া, বিদ্যুৎহীন মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ভোগান্তি

জুলাই হত্যা মামলার আসামি ছিনিয়ে নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

সাকিবের বাড়িতে হামলা: অভিযোগ না পেলেও তদন্তে পুলিশ

সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ইটপাটকেল নিক্ষেপ

মাগুরায় বদ্ধ ঘরে গ্যাস জ্বালিয়ে আত্মহত্যার অভিযোগ

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদ কমিটির সভাপতিকে পুলিশে দিল এলাকাবাসী

মাগুরায় তিন ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

মাগুরায় অপহরণের ২ ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধার

অর্থাভাবে জমিতেই নষ্ট হচ্ছিল পাট, দরিদ্র কৃষকের পাশে আনসার-ভিডিপি