হোম > সারা দেশ > মাগুরা

ইউএনও অফিসে রেখে আসা বুদ্ধিপ্রতিবন্ধী নারীর লাখ টাকা উধাও

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

মাগুরার মহম্মদপুরে ইউএনও অফিসে রেখে আসা অসহায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীর লাখ টাকা উধাও

মাগুরার মহম্মদপুরে এক প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে অসহায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত দুজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

অভিযুক্ত দুই ব্যক্তি হলেন, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ও মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম।

এর আগে ওই নারীর টাকা রেখে আসার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অলিখিত অভিযোগ দেন। এরপর ওই দুই ব্যক্তিকে শোকজ করেন তিনি।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুদ্ধিপ্রতিবন্ধী খুরশিদা বেগম উপজেলার খালিয়া গ্রামের বাসিন্দা। কিছুদিন ধরে তিনি উপজেলা পরিষদের মূল ফটকের উত্তর পাশে একটি খাট বসিয়ে বসবাস করছিলেন। সেখানে একটি নিরাপত্তা দেওয়াল নির্মাণের দাবি নিয়ে গত ১০ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান তিনি। এ সময় দাবি আদায়ের লক্ষ্যে নিজের কাছে থাকা এক লাখ টাকা ইউএনওর টেবিলে রেখে আসেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আলামিন শেখ ও তুষার আহমেদ বলেন, আমরা ওই নারীকে নিয়ে ইউএনও অফিসে গিয়েছিলাম। তিনি টাকা রেখে চলে গেলে প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম ও সেখানে উপস্থিত সিরাজুল ইসলাম মেম্বরকে টাকা ফেরত দেওয়ার দায়িত্ব দেন ইউএনও। এখন পর্যন্ত ওই নারী তাঁর টাকা বুঝে পাননি।

অভিযুক্ত মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ইউএনও অফিস থেকে আমাকে কোনো টাকা দেওয়া হয়নি, জাহিদের কাছেই টাকা রাখা আছে।

প্রশাসনিক কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিষয়টি জানাতে অস্বীকৃতি প্রকাশ করেন। তিনি বলেন, টাকাটা কার কাছে আছে তা আমি বলতে পারব না। সকালে অফিসে আসেন, এসে কথা বললে বিস্তারিত জানানো যাবে।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী বলেন, গত ১০ জুন একজন বুদ্ধিপ্রতিবন্ধী নারী আমার কার্যালয়ে এসে এক লাখ টাকা রেখে চলে যান। আমি প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম ও ইউনিয়ন পরিষদ সদস্য সিরাজুল ইসলামকে দ্রুত ওই টাকা ফেরত দেওয়ার নির্দেশনা দিই। পরে জানতে পারি, ওই নারী তাঁর টাকা বুঝে পাননি। এই গাফিলতির ঘটনায় দুজনকে শোকজ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় মামলাসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

মাগুরায় ‘বাঘ’ আতঙ্কে এলাকাবাসী

মহম্মদপুরে দুপক্ষের সংঘর্ষে বাড়িঘরে আগুন, গ্রেপ্তার ৮

২০০ ফুট উঁচু টাওয়ারে উঠে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্ত

হঠাৎ অসুস্থ মাগুরার নবাগত ডিসি, জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ জার্মান পতাকায় ভালোবাসা প্রকাশ আমজাদ হোসেনের

মাগুরার মাটিতে ফলেছে বিদেশি ফল ‘আলুবোখারা’

স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার জাতীয় দলের ফুটবলার রহমত মিয়ার, সংবাদ সম্মেলন

বিশ্বকাপের রঙে রঙিন গ্রাম, মাগুরায় তৈরি ৬৫০ হাত দীর্ঘ ব্রাজিলের পতাকা

মাগুরায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভিজিএফের ১০ কেজি চালের বদলে ৩০০ টাকা, উপকারভোগীদের ক্ষোভ ও কান্না