হোম > সারা দেশ > মাদারীপুর

বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

বৈরী আবহাওয়ার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সব ধরনের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে নৌরুটে বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন। 

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। সাড়ে ১১টার দিকে বৃষ্টির সঙ্গে বাতাস শুরু হলে দুর্ঘটনা এড়াতে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝোড়ো বাতাসের কারণে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। দুর্ঘটনা এড়াতে নৌরুটের সব নৌযান বন্ধ রাখা হয়েছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে ঢাকাগামী যাত্রীরা বিপাকে পড়েছেন। 

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া বৈরী হওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে নৌরুটে সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে। 

মাদারীপুরে জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক আটক

শিবচরে মহিষ জবাই করে স্পেন সমর্থকদের ভূরিভোজের আয়োজন

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

একটু বৃষ্টিতেই জলবন্দী হয়ে পড়ছেন শিবচরের বিভিন্ন এলাকার বাসিন্দারা

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের ঘটনায় যা বললেন মাদারীপুরের পুলিশ সুপার

একমাত্র ছেলেকে নিজেই পুলিশে দিলেন মা

প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরের গাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগ, তদন্ত করছে পুলিশ

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নেতা-কর্মীদের ভিড়, স্লোগানে মুখরিত মহাসড়ক

মাদারীপুরে থানার গ্রিল ভেঙে পালালেন আটক হাসিনা, এসআই-কনস্টেবল প্রত্যাহার

বিএআরএফের সভাপতি নিজামুল হক ও সম্পাদক কাওসার আজম