হোম > সারা দেশ > মাদারীপুর

ককটেল ফাটিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে গেল সহযোগীরা

মাদারীপুর, প্রতিনিধি

মাদারীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গোয়েন্দা পুলিশের কাছ থেকে এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছে তাঁর সহযোগীরা। আজ সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, সোমবার সন্ধ্যার পর লক্ষ্মীগঞ্জ এলাকায় অভিযান চালান জেলার গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় ওই এলাকার একাধিক মামলার আসামি ও শীর্ষ মাদক কারবারি পারভেজ বেপারীকে আটক করে ডিবি। পারভেজের কাছ থেকে ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে পারভেজের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে নিয়ে এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ। বিষয়টি জানাজানি হলে মাদক কারবারির সহযোগীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়। গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হলে পিছু হটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে পারভেজকে নিয়ে পালিয়ে যায় তাঁর সহযোগীরা।

মাদারীপুর জেলার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বলেন, গোয়েন্দা পুলিশের দুজন উপপরিদর্শকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পারভেজের কয়েক শ লোকজন জড়ো হয়ে ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পালিয়ে যায় পারভেজ। ঘটনাস্থল থেকে ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পারভেজকে আসামি করে মাদক আইনে মামলা করা হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ীকে ধরতে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ কাজ করে যাচ্ছে।

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

দালালের মাধ্যমে ইতালিযাত্রা, লিবিয়ায় নিখোঁজ শিবচরের লিমন

বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর

কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্তের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

বাসের টিকিট কাটা নিয়ে ২ জেলার সংঘর্ষ, আহত অন্তত ১০