হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে দুই বংশের লোকদের মধ্যে সংঘর্ষ, আহত ৪

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চারটি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। ঘটনার সময় উভয় পক্ষের চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বাহেরান্দি গ্রামের শেখ বংশের বাবুল শেখ গ্রুপের সঙ্গে একই এলাকার মোড়ল বংশের বাচ্চু মোড়লের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শেখ ও মোড়ল বংশের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আতঙ্ক সৃষ্টি করতে উভয় পক্ষ অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষে চারটি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এই ঘটনায় চারজন আহত হয়। তবে আহত ব্যক্তিদের নাম পাওয়া যায়নি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘শেখ ও মোড়ল বংশের লোকজন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষককের বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

চাচাতো ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল যুবকের, অভিযুক্ত পলাতক

মাদারীপুরে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড

মাদারীপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর নিরাপত্তা, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নিখোঁজের দুই দিন পর বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সালিসে উত্তেজিত বক্তব্যের ভাইরাল ভিডিও, ব্যাখ্যা দিলেন এমপি হানজালা

শিবচরে ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী নারী নিহত

মাদারীপুরে টিসিবির ডিলারের গোডাউনে আগুন, ১০ লাখ টাকার মালপত্র পুড়ে ছাই

মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল: লিফটে দুই ঘণ্টা আটকে ছিলেন নারীসহ ১০ জন

মাদারীপুরে আধিপত্য বিস্তারের সংঘর্ষে আহত ১০, পুলিশের গাড়ি ভাঙচুর