হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী নারী নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

মাদারীপুর জেলার শিবচরে ট্রেনে কাটা পড়ে শুকরন বেগম (৭৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী মারা গেছেন। শনিবার (২০ জুন) সকালে উপজেলার মাদবরেরচর এলাকার তেলের পাম্প-সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শুকরন বেগম দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা গ্রামের মোকশেদ হাওলাদারের স্ত্রী।

জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা ও শিবচর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি মাদবরেরচর ইউনিয়নের মোল্লাবাজার-সংলগ্ন এলাকায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী শুকরন বেগম নিহত হন।

স্থানীয় বাসিন্দারা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে শিবচর থানা-পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন। শুক্রবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনি কার্যক্রম রেলওয়ে পুলিশ করবে।’

মাদারীপুরে টিসিবির ডিলারের গোডাউনে আগুন, ১০ লাখ টাকার মালপত্র পুড়ে ছাই

মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল: লিফটে দুই ঘণ্টা আটকে ছিলেন নারীসহ ১০ জন

মাদারীপুরে আধিপত্য বিস্তারের সংঘর্ষে আহত ১০, পুলিশের গাড়ি ভাঙচুর

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাদারীপুরে রেস্টুরেন্টের খাবার খেয়ে একই পরিবারের তিনজনসহ ১৬ জন হাসপাতালে ভর্তি

শখের নার্সারি এখন আয়ের উৎস, মৌসুমে ১০ লাখ টাকার আম বিক্রি কবির হোসেনের

মাদারীপুরে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাদারীপুরে শিক্ষার্থীদের পচা খাবার সরবরাহ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে

মাদারীপুরে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৭ জন আটক

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু