হোম > সারা দেশ > মাদারীপুর

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের ঘটনায় যা বললেন মাদারীপুরের পুলিশ সুপার

মাদারীপুর প্রতিনিধি

সংবাদ সম্মেলনে কথা বলেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। ছবি: আজকের পত্রিকা

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে দাবি করেছেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, সামনের গাড়ির চাকায় লেগে সড়কে থাকা ইটের টুকরা পেছনের নিরাপত্তাকর্মীর গাড়িতে এসে পড়ে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশ সুপার।

পুলিশ সুপার বলেন, ঘটনার অনুসন্ধান, এলাকা পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার (১৩ জুলাই) সকালে সড়কপথে গাড়িবহর নিয়ে বরিশালের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহরটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় এলে একটি ইটের টুকরা প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি জিপ গাড়িতে এসে পড়ে। পরে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওর সূত্র ধরে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট বা পাথর নিক্ষেপ করা হয়েছে বলে উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়। পরে প্রশাসনের নজরে এলে বিষয়টি নিয়ে গভীর তদন্ত ও অনুসন্ধান শুরু করে পুলিশ, র‍্যাব, সিআইডিসহ সরকারের বিভিন্ন দপ্তরের গোয়েন্দা সংস্থা। ঘটনাস্থলে গিয়ে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ইটের টুকরা নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সড়কে থাকা ইটের টুকরা সামনের গাড়ির চাকায় লেগে পেছনের গাড়িতে এসে পড়ে বলে জানা যায়।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান আরও বলেন, ইটের টুকরা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে সন্দেহ করা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা ওই ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, অভিযুক্ত যুবক ঘটনার পুরোটা সময় তাঁর ব্যবহৃত মোবাইল দিয়ে সড়কের যানবাহনের ভিডিও ধারণ করছিলেন। প্রধানমন্ত্রী আসা ও তারপরেও একটানা ভিডিও করেছেন তিনি। তাঁকেও কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মূলত সড়কে থাকা ইটের টুকরা ছিটকে এসে পড়েছে। এটি কেউ নিক্ষেপ করেনি। এই ঘটনায় রাজৈর থানায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। এরপরও বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

একমাত্র ছেলেকে নিজেই পুলিশে দিলেন মা

প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরের গাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগ, তদন্ত করছে পুলিশ

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নেতা-কর্মীদের ভিড়, স্লোগানে মুখরিত মহাসড়ক

মাদারীপুরে থানার গ্রিল ভেঙে পালালেন আটক হাসিনা, এসআই-কনস্টেবল প্রত্যাহার

বিএআরএফের সভাপতি নিজামুল হক ও সম্পাদক কাওসার আজম

শিবচরে ‘পদ্মা পাড়ের জীবনযুদ্ধ’ শীর্ষক বন্যা ও দুর্যোগ মোকাবিলা মাঠ মহড়া

স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

ককটেল ফাটিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে গেল সহযোগীরা

শিবচরে কাভার্ড ভ্যানের ধাক্কায় চাচি-ভাতিজির মৃত্যু, আহত ৫

পদ্মা সেতু রেলপথ: বারবার চুরি হচ্ছে যন্ত্রাংশ, ঝুঁকিতে ট্রেন চলাচল