হোম > সারা দেশ > মাদারীপুর

অবশেষে অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই স্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

বিশ্বজিৎ পাত্র এবং তাঁর স্ত্রী অনুশীলা বাড়ৈ। ছবি: সংগৃহীত

মাদারীপুরের ডাসারে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অনশনরত স্বামী বিশ্বজিৎ পাত্রের ঘরে ফিরলেন স্ত্রী অনুশীলা বাড়ৈ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এর আগে চার দিন ধরে স্ত্রীর বাড়িতে অনশন করেন স্বামী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ১০ বছরের প্রেমের সম্পর্কের পর ৪ বছর আগে প্রেমিক বিশ্বজিৎ পাত্র ভালোবেসে বিয়ে করেছিলেন প্রেমিকা অনুশীলা বাড়ৈকে। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে তাঁর ভালোবাসার মানুষটির সব আবদার পূরণ করছেন তিনি। লাখ লাখ টাকা খরচ করে নার্সিংয়ে পড়িয়েছেন অনুশীলা বাড়ৈকে। চাকরি পাওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন করেন বিশ্বজিৎ পাত্রের সঙ্গে। এক সপ্তাহ আগে বিশ্বজিৎ পাত্র জানতে পারেন, তাঁকে না জানিয়ে তাঁর স্ত্রী ডিভোর্স দিয়েছেন। এরপরই ভালোবাসার প্রিয় মানুষটিকে ফিরে পেতে স্ত্রীর বাড়িতে অনশনে বসেন বিশ্বজিৎ। চার দিন ধরে সেখানেই অবস্থান করছিলেন তিনি। এমন ঘটনা ছড়িয়ে পড়লে এলকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একাধিক গণমাধ্যমে এই সংবাদ প্রচার হয়।

পরে বিষয়টি নিয়ে দুই পরিবার মিলে পারিবারিকভাবে মীমাংসায় বসে। এরপরই নিজের ভুল বুঝতে পারেন ওই তরুণী। সব অভিমান ভুলে আবার নিজের প্রিয় মানুষটির হাত ধরলেন। অবশেষে জয় হয়েছে বিশ্বজিৎ পাত্রের ভালোবাসার।

বিশ্বজিৎ পাত্র বলেন, ‘আমার স্ত্রীকে নিয়ে ঘরে ফিরতে পেরেছি, এটাই আমার বড় পাওয়া। ওকে আমি অনেক ভালোবাসি। আমাদের এই ভালোবাসার বন্ধন যাতে সামনে অটুট থাকে, সেই আশীর্বাদ করবেন সবাই।’

অনুশীলা বাড়ৈ বলেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি। সবাই মিলে বসে ব্যাপারটি সুন্দরভাবে সমাধান করে দিয়েছে।’

মাদারীপুরে বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত ২

মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক

মাদারীপুরে মানব পাচার মামলার আসামি ইউসুফ গ্রেপ্তার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মাদারীপুরের সুরুজ, পরিবারে মাতম

শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল

মাদারীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, মহাসড়ক অবরোধ বিক্ষুদ্ধ স্বজনদের

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে স্বামী-স্ত্রী ও শিশুসন্তানের মরদেহ উদ্ধার

অবৈধভাবে বালু উত্তোলন: কালকিনিতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৫০০ মিটার সড়ক

শিবচরে কুকুরের কামড়ে আহত ৮, তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক

গ্রেপ্তারের ভয়ে ইয়াবা গিলে ফেললেন যুবক, গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ