হোম > সারা দেশ > মাদারীপুর

জমিতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণে কৃষক আহত

মাদারীপুর, প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি থানা। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে কাজ করতে গিয়ে জমিতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন কৃষক মোশারফ হোসেন কাজী (৬৫)। আজ বুধবার সকালে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত কৃষক মোশারফ হোসেন কাজী একই গ্রামের কাশেম কাজীর ছেলে। তিনি জমিতে কোদাল দিয়ে মাটি সরাতে গেলে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজের জমিতে কাজ করতে যান কৃষক মোশারফ হোসেন কাজী। তিনি কোদাল দিয়ে জমির মাটি সরাতে গেলে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এতে তাঁর মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎আহত ব্যক্তির ছেলে সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘জমির ঘাসের মধ্যে কে বা কারা যেন বোমা লুকিয়ে রাখে। আমার বাবা জমিতে কাজ করতে গেলে কোদালের আঘাতে ওই বোমা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয়েছেন। বিষয়টি থানায় জানানো হয়েছে।’

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ সাব্বির হোসেন বলেন, জমিতে কাজ করতে গেলে ককটেল বিস্ফোরণে এক কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। কে বা কারা জমিতে ককটেল রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

দালালের মাধ্যমে ইতালিযাত্রা, লিবিয়ায় নিখোঁজ শিবচরের লিমন

বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর

কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্তের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

বাসের টিকিট কাটা নিয়ে ২ জেলার সংঘর্ষ, আহত অন্তত ১০