হোম > সারা দেশ > মাদারীপুর

নিখোঁজের দুই দিন পর বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের দুই দিন পর সজিব বেপারী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বাজিতপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। সজিব বেপারী শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের হাফেজ বেপারীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরের পর সজিব বেপারী নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি থানায় অবহিত করা হয়।

আজ সকালে বাজিতপুর গ্রামের একটি বাঁশঝাড়ে সজিবের ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

উদ্ধার করা লাশ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের শরীরের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সালিসে উত্তেজিত বক্তব্যের ভাইরাল ভিডিও, ব্যাখ্যা দিলেন এমপি হানজালা

শিবচরে ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী নারী নিহত

মাদারীপুরে টিসিবির ডিলারের গোডাউনে আগুন, ১০ লাখ টাকার মালপত্র পুড়ে ছাই

মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল: লিফটে দুই ঘণ্টা আটকে ছিলেন নারীসহ ১০ জন

মাদারীপুরে আধিপত্য বিস্তারের সংঘর্ষে আহত ১০, পুলিশের গাড়ি ভাঙচুর

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মাদারীপুরে রেস্টুরেন্টের খাবার খেয়ে একই পরিবারের তিনজনসহ ১৬ জন হাসপাতালে ভর্তি

শখের নার্সারি এখন আয়ের উৎস, মৌসুমে ১০ লাখ টাকার আম বিক্রি কবির হোসেনের

মাদারীপুরে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাদারীপুরে শিক্ষার্থীদের পচা খাবার সরবরাহ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে