হোম > সারা দেশ > লালমনিরহাট

পাওনা ২০ টাকার জন্য ধস্তাধস্তিতে বৃদ্ধ নিহত

লালমনিরহাট প্রতিনিধি 

বৃদ্ধ কাইয়ুম উল্ল্যার মৃত্যু সংবাদে ভিড় জমে যায় বাজারে। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পাওনা ২০ টাকার জন্য ধস্তাধস্তিতে কাইয়ুম উল্ল্যা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের হাজিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ পশ্চিম ভেলাবাড়ি নয়ারহাট এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, একই এলাকার কলা বিক্রেতা মজিদুল ইসলামের দোকানে কলা কিনে ২০ টাকা বাকী রেখেছিলেন কৃষক কাইয়ুম উল্ল্যা। আজ বিকেলে বাজারে এলে কলার দোকানদার মজিদুল পাওনা টাকা চাইলে উভয়ের মধ্যে তর্ক বেধে যায়। এরপর মজিদুলের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে এক পর্যায়ে তার ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান কাইয়ুম উল্ল্যা।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, পাওনা টাকা নিয়ে ধস্তাধস্তিতে কাইয়ুম উল্ল্যা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে শুনেছি। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালমনিরহাটে তিস্তার পানি কমলেও নিম্নাঞ্চলে দুর্ভোগ অব্যাহত

হাতীবান্ধায় চাচার লাঠির আঘাতে যুবক নিহত

হাতীবান্ধায় আসামির দায়ের কোপে দুই পুলিশ অফিসার আহত

অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোচালক নিহত

লালমনিরহাটে বিপৎসীমার ওপরে বইছে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

একই কর্মস্থলে বছরের পর বছর কর্মকর্তা-কর্মচারী, পাটগ্রাম এলজিইডিতে অনিয়ম-দুর্নীতির মহোৎসব

দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

লালমনিরহাটের কালীগঞ্জে ডাকাতিসহ ১১ মামলায় অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

আন্দোলন হয় তিস্তায়, কিন্তু বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের, ঠেকাল স্থানীয় জনতা ও বিজিবি