হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটে প্রায় দুই কোটি টাকা মূল্যের ডলারসহ যুবক আটক

লালমনিরহাট প্রতিনিধি 

ডলারসহ আটক যুবক। ছবি: সংগৃহীত

‎​লালমনিরহাটে ১ লাখ ৫৯ হাজার ৩০০ ইউএস ডলারসহ (আমেরিকান ডলার) লিখন মিয়া (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক লিখন মিয়া কুড়িগ্রামের খোচাবাড়ী এলাকার মো. নুরনবী সরকারের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে লালমনিরহাট রংপুর মহাসড়কে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজাসংলগ্ন পুলিশ চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়।

বিজ্ঞাপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার তিস্তা সড়ক সেতু টোল প্লাজার পুলিশ চেকপোস্টে একটি অটোরিকশা সন্দেহজনক মনে হওয়ায় আটক করে সদর থানার পুলিশ। এ সময় অটোরিকশায় থাকা লিখন মিয়ার শরীর তল্লাশি করে ১ লাখ ৫৯ হাজার ৩০০ ইউএস ডলার পাওয়া যায়। উদ্ধারকৃত মুদ্রার মধ্যে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি নোট এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯৫ লাখ ৯৮ হাজার টাকা।

এ ঘটনায় আটককৃত লিখনের বিরুদ্ধে সদর থানায় ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি সাদ আহমেদ।

মাদক কারবারিদের হামলায় ২ পুলিশ আহত, হাতকড়াসহ পালালেন আসামি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটে স্বামীর গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রীকে আটক

ঘাস কাটা নিয়ে উত্তেজনার পর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, সীমান্তে বিজিবির টহল বৃদ্ধি

পাওনা ২০ টাকার জন্য ধস্তাধস্তিতে বৃদ্ধ নিহত

সীমান্তে ঘাস কাটা নিয়ে ভারতীয়-বাংলাদেশিদের মধ্যে তর্কাতর্কি, উত্তেজনা

৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগির শুরু হবে: ত্রাণমন্ত্রী

প্রবাসী ছেলের ওপর ক্ষোভ, বৃদ্ধ বাবাকে গাছে বেঁধে নির্যাতন

কালীগঞ্জে দুই ইটভাটাকে জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ