হোম > সারা দেশ > লালমনিরহাট

চাচার লাঠির আঘাতে আহত ভাতিজার মৃত্যু, চাচা গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি 

নিহত আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে আহত ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাচা আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আখতারুজ্জামান (২৮) নামের ওই যুবকের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামে নিজ বাড়িতে হামলার ঘটনা ঘটে।

নিহত আখতারুজ্জামান ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গ্রেপ্তার আব্দুল মতিন জমির আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাতিজা আখতারুজ্জামানের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে চাচা মতিন ও মনিরুজ্জামানের। এরই জের ধরে বৃহস্পতিবার বিবাদ লাগলে মতিন দলবলসহ লাঠি নিয়ে ভাতিজার ওপর হামলা চালান। এতে চাচার লাঠির আঘাতে ভাতিজা আখতারুজ্জামান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ভাতিজার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত আব্দুল মতিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হাতীবান্ধা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আদিতমারীতে ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

পাটগ্রামে এনসিসি ব্যাংকের উদ্যোগে ছাত্রীদের নিয়ে স্টুডেন্ট ব্যাংকিং ও গাছ বিতরণ

পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

আদিতমারীতে বাইসাইকেল পেল ৪৬ শিক্ষার্থী

কৃষকেরা বিদেশে টাকা পাচার করে না: এমপি বাবুল

বিপৎসীমার নিচে তিস্তা, বন্যার উন্নতি লালমনিরহাটে

পাটগ্রাম সীমান্তে পুশ ইনের জন্য আনা ৩ নারীকে ফেরত নিল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ ইন: ৩ নারী শূন্যরেখায়, দেশের ভেতরে ঢুকেছে ৫ জন

মাদক ও জুয়া মামলার আসামিদের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা লালমনিরহাট আইনজীবী সমিতির

লালমনিরহাটে ধর্ষণের ঘটনা আড়াল করতে কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগ