হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটে তুচ্ছ ঘটনার জেরে তরুণকে হত্যার অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি 

নিহত লিয়াকত আলী লাদেন। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিয়াকত আলী লাদেন (১৬) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুলের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারপুকুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের জুয়েলের ছেলে রাব্বির সঙ্গে একটি তুচ্ছ বিষয় নিয়ে লিয়াকত আলী লাদেনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রাব্বি তাকে ‘গাঁজাখোর’ বলে গালি দিলে ক্ষুব্ধ হয়ে লাদেন রাব্বিকে চড়-থাপ্পড় দেন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে রাব্বির বাবা ও বড় ভাই রকি লাদেনের ওপর হামলার চেষ্টা চালায়। তবে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উভয় পক্ষকে মীমাংসার মাধ্যমে শান্ত করেন।

অভিযোগ রয়েছে, ঘটনার জের ধরে রাত ৮টার দিকে সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একা বসে থাকা লাদেনকে পেছন দিক থেকে ছুরিকাঘাত করে রকি। হামলার পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা লাদেনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে আদিতমারী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অভিযুক্তরা পলাতক থাকায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

আদিতমারীতে ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

পাটগ্রামে এনসিসি ব্যাংকের উদ্যোগে ছাত্রীদের নিয়ে স্টুডেন্ট ব্যাংকিং ও গাছ বিতরণ

পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

আদিতমারীতে বাইসাইকেল পেল ৪৬ শিক্ষার্থী

কৃষকেরা বিদেশে টাকা পাচার করে না: এমপি বাবুল

বিপৎসীমার নিচে তিস্তা, বন্যার উন্নতি লালমনিরহাটে

পাটগ্রাম সীমান্তে পুশ ইনের জন্য আনা ৩ নারীকে ফেরত নিল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ ইন: ৩ নারী শূন্যরেখায়, দেশের ভেতরে ঢুকেছে ৫ জন

মাদক ও জুয়া মামলার আসামিদের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা লালমনিরহাট আইনজীবী সমিতির

লালমনিরহাটে ধর্ষণের ঘটনা আড়াল করতে কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগ