হোম > সারা দেশ > লালমনিরহাট

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সীমান্তে আটক

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামস। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে (৫৭) আটক করেছে পাটগ্রাম থানা-পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে লালমনিরহাটের দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

সাব্বির বিন শামস ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা রয়েছে। আজ রাত সাড়ে ৮টার দিকে জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সাব্বির বিন শামস আজ দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকেন। এ সময় তাঁকে দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে তাঁর কথাবার্তা ও চলাফেরায় সন্দেহ হয়। পরে তাঁকে আটক করে পাটগ্রাম থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় দিয়ে জানান, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ সময় তাঁর কাছ থেকে ব্যবহৃত দুটি কূটনৈতিক পাসপোর্টসহ ৭টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়।

সাব্বির বিন শামস বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সাবেক নির্বাহী পরিচালক ছিলেন। এ ছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) এবং বাংলাদেশ হাইকমিশন লন্ডনে মিনিস্টার পদে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথে পলিসি রিসার্চ অ্যান্ড প্র্যাকটিস বিষয়ে ডক্টরাল গবেষণার সঙ্গেও যুক্ত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি ভারতে চলে যান। দীর্ঘ সময় ভারতে অবস্থানের পর বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে সীমান্ত এলাকা থেকে তাঁকে আজ আটক করা হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘সাব্বির বিন শামস জেলা পুলিশের হেফাজতে আছেন। তাঁর বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

লালমনিরহাটে তিস্তার পানি কমলেও নিম্নাঞ্চলে দুর্ভোগ অব্যাহত

হাতীবান্ধায় চাচার লাঠির আঘাতে যুবক নিহত

হাতীবান্ধায় আসামির দায়ের কোপে দুই পুলিশ অফিসার আহত

অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোচালক নিহত

লালমনিরহাটে বিপৎসীমার ওপরে বইছে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

একই কর্মস্থলে বছরের পর বছর কর্মকর্তা-কর্মচারী, পাটগ্রাম এলজিইডিতে অনিয়ম-দুর্নীতির মহোৎসব

দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

লালমনিরহাটের কালীগঞ্জে ডাকাতিসহ ১১ মামলায় অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

আন্দোলন হয় তিস্তায়, কিন্তু বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের, ঠেকাল স্থানীয় জনতা ও বিজিবি