হোম > সারা দেশ > লালমনিরহাট

দ্রুত চার্জশিট দিয়ে নন্দিনী হত্যা মামলার বিচার সম্পন্ন করা হবে: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি 

আজ দুপুরে নন্দিনীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ত্রাণমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শিশু নন্দিনী হত্যা মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে অল্প সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হবে এবং দ্রুত বিচার কার্যক্রম শেষ করার উদ্যোগ নেওয়া হবে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে নিহত শিশু নন্দিনীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, ‘এটি একটি নির্মম ও নৃশংস হত্যাকাণ্ড। এ ঘটনায় নিন্দা ও দুঃখ প্রকাশের ভাষা নেই। যারা এতটুকু একটি শিশুকে হত্যা করতে পারে, তারা মানুষ নয়, নরপিশাচ। তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বাজেট অধিবেশন থেকে আমাদের নির্দেশ দিয়েছেন নন্দিনীর পরিবারের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে। প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা জেলার তিনজন সংসদ সদস্য এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এখানে এসেছি।’

মন্ত্রী জানান, ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া একজন আসামি হত্যার দায় স্বীকার করেছেন। প্রয়োজনীয় ফরেনসিক ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে দ্রুত চার্জশিট দাখিল করা হবে।

সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আসামি গ্রেপ্তারের পর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শান্তিপূর্ণভাবে ফিরছিলেন। কিন্তু তাঁদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কারা উসকানি দিয়েছে, কার প্ররোচনায় প্রশাসনের ওপর হামলা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। যারা প্রশাসনের ওপর হামলা ও মব সৃষ্টির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত মঙ্গলবার সকালে নিজ বাড়ির পাশের একটি ভুট্টাখেত থেকে সাত বছর বয়সী শিশু নন্দিনীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বিধান চন্দ্র হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

নন্দিনীর বাড়িতে গিয়ে ত্রাণমন্ত্রী পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাঁদের প্রতি সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ অন্য কর্মকর্তারা।

পাটগ্রামে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, প্রতিবাদে মানববন্ধন

শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় রণক্ষেত্র আদিতমারী: এসপি ওসিসহ আহত ২০

ভুট্টাখেত থেকে ৭ বছরের শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা প্রতিহত, ককটেল বিস্ফোরণের অভিযোগ

আদিতমারীতে লাদেন হত্যা মামলায় বাবা-ছেলের আত্মসমর্পণ

হাতীবান্ধায় পুশ ইন ঠেকাল বিজিবি, পিছু হটল বিএসএফ

‘গাঁজাখোর’ বলার অভিযোগে কিশোরকে হত্যা, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে তুচ্ছ ঘটনার জেরে তরুণকে হত্যার অভিযোগ

ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

এবার মানসিক ভারসাম্যহীন যুবককে পুশ ইনের চেষ্টা বিএসএফের