হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, আহত আরেক মেয়ে, সন্দেহভাজন আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের রায়পুরে এক নারী ও তাঁর দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরেক সদস্য। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের ধানহাটা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন শাহীনুর বেগম (৩৫), তাঁর মেয়ে ইকরা (১৭) ও সিফা (১৩)। গুরুতর আহত ছায়মাকে (২১) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামে। শাহীনুরের স্বামী কামাল হোসেন ২০১৯ সালে বিদ্যুতায়িদ হয়ে মারা যান। এর পর থেকে পরিবারটি রায়পুর পৌর শহরের ধানহাটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। তাঁরা প্লাস্টিকজাত পণ্য ফেরি করে বিক্রি করতেন। স্বামীর মৃত্যুর পর পরিবারের জীবিকা নির্বাহে ছেলে সিফাত ফল বিক্রি করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভাড়া বাসার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় জহির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আহত অবস্থায় তাঁকেও লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি পেশায় ভ্রাম্যমাণ ফল বিক্রেতা। নিহতদের সঙ্গে তার গ্রামের বাড়ি একই এলাকায় বলে জানা গেছে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে তিনজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।’

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিয়েবাড়িতে খাবার নিয়ে তুলকালাম, বর-কনেপক্ষের সংঘর্ষে আহত ১০

লক্ষ্মীপুরে বিলে খেলতে নেমে পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্কুলছাত্রী বিদ্যুতায়িত

আগুনে পুড়ে ছাই ৩০ বছরের সঞ্চয়, স্বপ্ন হারিয়ে কাঁদছেন শামসুন্নাহার

ছড়িয়ে পড়েছে ‘চায়না দুয়ারি’ জাল, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুরে হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে

ছোট ভাইকে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, বিচার চাইলেন বৃদ্ধ বাবা

স্বপ্ন ফিরল কফিনে, লক্ষ্মীপুরে সহোদরকে চিরবিদায়

ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, হতাশ জেলে-ব্যবসায়ীরা