হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

লক্ষ্মীপুর প্রতিনিধি

নিহত মিজানুর রহমান ও তাঁর তিন মেয়ে। ছবি: সংগৃহীত

ওমরাহ হজ পালন শেষে বাসায় ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষ্মীপুরের পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একই পরিবারের চারজন। নিহত ব্যক্তিদের বাড়ি রামগঞ্জের ভাটরার পাঁচমুখী এলাকায়। নিহতরা হলেন মিজানুর রহমান (৪৫), তাঁর স্ত্রী মেহের আফরোজ সুমি (৩৬), দেড় বছরের শিশুকন্যা সুবাহ আক্তার ও বড় মেয়ে মোহনা আক্তার (১৩) এবং তাঁদের গাড়িচালক হোসেন মোহাম্মদ জিলানী (৩০)। এ ছাড়া অপর আরেক মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়েছে। রোববার রাতে সৌদির আবহা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। পরিবারের এতগুলো সদস্যকে একসঙ্গে হারিয়ে মিজানুর রহমানের মা খুকি বেগম ও বাবা শহিদ উল্যাহ বারবার অচেতন হয়ে পড়ছেন। তাঁদের যাঁরা সান্ত্বনা দিতে আসছেন তাঁরাও কান্নায় ভেঙে পড়ছেন।

নিহত মিজানুর রহমানের বড় ভাই বাহারুল আলম জানান, ছোট ভাই মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসা করছিলেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি (মিজানুর) স্ত্রী ও কন্যাদের নিয়ে পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে যান। সৌদি আরবের সময় রোববার দিবাগত রাত প্রায় ৩টায় পবিত্র হজ পালন শেষে বাসায় ফেরার পথে আবহা এলাকায় দুর্ঘটনার শিকার হন। এতে পরিবারের চারজনসহ পাঁচজন নিহত ও একজন গুরুতর আহত হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। লাশ দেশে আনার ব্যাপারে সিদ্ধান্ত হলে সার্বিক সহযোগিতা করব।’

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামকে এ বিষয়ে অবহিত করা হলে তিনি বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত: সড়ক অবরোধ

খাল খনন কর্মসূচি অব্যাহত না থাকলে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে—পানিসম্পদমন্ত্রী

আরব আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ, সাবেক পুলিশ সদস্য নিহত

হাত বেঁধে পেটানো সরদারের বিরুদ্ধে মামলা করলেন সেই শ্রমিক

অটোরিকশাচালককে ডেকে নিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

শ্রমিককে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে হাত বেঁধে পেটালেন ইটভাটার সর্দার, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে পাওনা টাকা নিতে বের হন রাতে, ভোরে মিলল অটোচালকের লাশ

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা, পুলিশের বাধা, সংঘর্ষে আহত ২০

ক্রেতাকে মারধরের ঘটনায় মাংস বিক্রেতাসহ ২ জন কারাগারে