হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

গৃহবধূকে হাত-পা বেঁধে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

জামাল আহমেদ সনি। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতিতে হাত-পা বেঁধে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি জামাল আহমেদ সনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় নোয়াখালী শহর এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার সেহরির সময় রামগতি উপজেলার চরগাজীর দক্ষিণ টুমচর এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে জামাল আহমেদ সনিকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও চারজনকে অভিযুক্ত করে রামগতি থানায় একটি ধর্ষণ মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে র‍্যাব অভিযান চালিয়ে প্রধান আসামি জামাল আহমেদ সনিকে গ্রেপ্তার করে।

রামগতি থানার ওসি বলেন, র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে নোয়াখালী থেকে জামাল আহমেদ সনিকে গ্রেপ্তার করেছেন। তাঁকে রামগতি থানায় নিয়ে আসার কার্যক্রম চলছে।

খাল খনন কর্মসূচি অব্যাহত না থাকলে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে—পানিসম্পদমন্ত্রী

আরব আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ, সাবেক পুলিশ সদস্য নিহত

হাত বেঁধে পেটানো সরদারের বিরুদ্ধে মামলা করলেন সেই শ্রমিক

অটোরিকশাচালককে ডেকে নিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

শ্রমিককে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে হাত বেঁধে পেটালেন ইটভাটার সর্দার, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে পাওনা টাকা নিতে বের হন রাতে, ভোরে মিলল অটোচালকের লাশ

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা, পুলিশের বাধা, সংঘর্ষে আহত ২০

ক্রেতাকে মারধরের ঘটনায় মাংস বিক্রেতাসহ ২ জন কারাগারে

বিদ্যালয়ের ছাদের কিছু অংশ ধসে ৩ শিক্ষার্থী আহত