হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

খেলতে গিয়ে বিদ্যুতায়িত: মারা গেল নিশা, রাফসিও সংকটাপন্ন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

মরিয়ম আক্তার নিশা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুতায়িত হয়ে জখম স্কুলছাত্রী মরিয়ম আক্তার নিশা (১২) মারা গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত অপর ছাত্রী রাফসি আহসানের (১০) অবস্থাও সংকটাপন্ন।

স্থানীয় সমাজসেবক আমানত হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের চিকিৎসার জন্য প্রায় ৪ লাখ টাকা সংগ্রহ করা হয়। কিন্তু নিশাকে আর বাঁচানো গেল না। রাফসির অবস্থাও সংকটাপন্ন। চিকিৎসক চেষ্টা করছেন তাকে সুস্থ করে তুলতে। রাফসির একটি হাত কেটে ফেলা হয়েছে। দুটি পা কেটে ফেলা হবে।

হাসপাতালে চিকিৎসাধীন মরিয়ম আক্তার নিশা। ছবি: সংগৃহীত

গত ২২ জানুয়ারি দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে খেলতে গিয়ে তারা বিদ্যুতায়িত হয়ে মারাত্মক জখম হয়। নিশা পঞ্চম ও রাফসি তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। নিশা ওই এলাকার বকশিবাড়ির খোকা সিকদার ও রাফসি মো. রনির মেয়ে।

মন্দিরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ

যারা দেশকে অচল করতে চেয়েছে, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী: এ্যানি

নতুন বাংলাদেশ গড়তে হবে, বিগত ১৭ বছরের বর্ণনার দরকার নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

লক্ষ্মীপুরে ৭ পুলিশের বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, নতুন ১২৯ জনসহ ৬ দিনে আটক ৯১৭

বিধবাকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে আদালতে মামলা