হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

চাঁদাবাজির অভিযোগে দলীয় ৩ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে বিএনপির তিন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। দলীয় নির্দেশনা অমান্যের অভিযোগ তুলে স্থানীয় এক বিএনপি নেতা বাদী হয়ে মামলাটি করেন।

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশে ৮ নম্বর চর কাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম মেম্বার মামলাটি দায়ের করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নোমান হাওলাদার (৫০), সিয়াম হাওলাদার (২৫) এবং রাহি হাওলাদার (২০) প্রভাব খাটিয়ে স্থানীয় ব্যবসায়ী ডা. হারুনুর রশীদকে বিভিন্নভাবে হয়রানি করেন।

এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম বলেন, মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

ঘরে অস্ত্র থাকার কথা বলে পুলিশ ডেকে স্বামীকে ফাঁসালেন গৃহবধূ

বিশ্বকাপ ফাইনাল দেখতে যেতে নিষেধ করায় স্ত্রীর হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, শিক্ষক ইমরান হোসেন চাকরিচ্যুত

লক্ষ্মীপুরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ: দৃশ্যমান ৭০ ভাগ, দুই উপজেলার স্বস্তি

৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করে রাষ্ট্র চালানো যাবে না: হাসনাত আবদুল্লাহ

লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

লক্ষ্মীপুরে সালিসি বৈঠকে বৃদ্ধকে গুলির অভিযোগ

হাইস্কুলে কারিগরি শিক্ষায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে: লক্ষ্মীপুরে পানিসম্পদমন্ত্রী এ্যানি