হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রায়পুরে চরের পুকুর থেকে কুমির উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদী সংলগ্ন চরের এক পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করেন। 

বন্যার শুরু থেকে ওই এলাকার জেলেরা নদী ও বিলে জোয়ারের পানিতে একাধিক কুমির ভাসতে দেখেছিলেন। পানি কমে যাওয়ায় এটি পুকুরে এসে আশ্রয় নেয়। এ ঘটনায় ওই এলাকায় কুমির আতঙ্ক বেড়েছে। 

এর আগে গতকাল বুধবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন চরঘাসিয়া গ্রামের মজিবুল পাঠান বাড়ির পুকুর পাড়ে কুমিরটি দেখা যায়। ওই সময় কুমিরের অতর্কিত হামলায় মো. বাবুল (২৫) নামের এক জেলে আহত হন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

উপজেলা বন বিভাগের রেঞ্জ সহকারী মতিয়ুর রহমান বলেন, ‘কুমিরটি বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের নিকট হস্তান্তর করা হবে। সম্প্রতিকালে বন্যায় দুই মাস ধরে কুমিরটি মেঘনা নদীর চান্দারখাল এলাকায় বিচরণ করছিল। নদীতে আরও কয়েকটি কুমির আছে বলে স্থানীয় জেলেরা দাবি করেছেন।’ 

রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক বলেন, ‘উদ্ধার করে কুমিরটি জেলার সহকারী বনসংরক্ষক কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে। রাতে এটিকে ঢাকায় পাঠানো হবে।’

মন্দিরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ

যারা দেশকে অচল করতে চেয়েছে, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী: এ্যানি

নতুন বাংলাদেশ গড়তে হবে, বিগত ১৭ বছরের বর্ণনার দরকার নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

লক্ষ্মীপুরে ৭ পুলিশের বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, নতুন ১২৯ জনসহ ৬ দিনে আটক ৯১৭

বিধবাকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে আদালতে মামলা