হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় থানায় মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

হত্যার শিকার মা ও তিন মেয়ে। পাশে বেঁচে থাকা একমাত্র ছেলে। ফাইল ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে নিহত শাহীনুর বেগমের ছেলে শিফাত হোসেন বাদী হয়ে রায়পুর থানায় মামলাটি করেন। মামলায় নিহত হামলাকারী অন্তর মজুমদার ছাড়াও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ধানহাটা এলাকার আমির হোসেন মাস্টারের বাড়িতে ঢুকে অন্তর মজুমদার নামে এক যুবক শাহীনুর বেগম (৪০) এবং তাঁর তিন মেয়ে—কলেজশিক্ষার্থী সায়মা আক্তার (১৮), ইকরা আক্তার ও শিফা আক্তারের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে ঘটনাস্থলেই শাহীনুর বেগম ও সায়মা আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত শিফা আক্তারকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান। অপর আহত ইকরা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

হামলার পর স্থানীয় লোকজন অন্তর মজুমদারকে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্তর নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা এবং রায়পুরে ভ্রাম্যমাণ ফল বিক্রেতা হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন:

বিয়েবাড়িতে খাবার নিয়ে তুলকালাম, বর-কনেপক্ষের সংঘর্ষে আহত ১০

লক্ষ্মীপুরে বিলে খেলতে নেমে পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্কুলছাত্রী বিদ্যুতায়িত

আগুনে পুড়ে ছাই ৩০ বছরের সঞ্চয়, স্বপ্ন হারিয়ে কাঁদছেন শামসুন্নাহার

ছড়িয়ে পড়েছে ‘চায়না দুয়ারি’ জাল, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুরে হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে

ছোট ভাইকে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, বিচার চাইলেন বৃদ্ধ বাবা

স্বপ্ন ফিরল কফিনে, লক্ষ্মীপুরে সহোদরকে চিরবিদায়

ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, হতাশ জেলে-ব্যবসায়ীরা