হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়া হাসপাতালে দুর্ঘটনায় আহত ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি

দুর্ঘটনাস্থলে আহত হাসেম আলীকে বাঁচানোর চেষ্টা করছেন একজন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। পরে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে বিচ্ছিন্ন পায়ের অংশ ছাড়াই মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হয় পরিবারকে।

নিহত হাসেম আলী (৬০) কুষ্টিয়া সদর উপ‌জেলার আব্দালপুর ইউনিয়‌নের প‌শ্চিম আব্দালপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

নিহ‌ত ব্যক্তির ভাই রা‌শিদুর রহমানের অভিযোগ, বুধবার বিকেলে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসেম আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ গ্রহণের সময় অপারেশন থিয়েটারে রাখা তাঁর বিচ্ছিন্ন ডান পা খুঁজে পাওয়া যায়নি।

জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে আব্দালপুর এলাকার শাহপুর নতুন মসজিদ মোড়ে একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানযাত্রী হাসেম আলী গুরুতর আহত হন এবং তাঁর ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নিহ‌তের প্রতি‌বেশী আব্দালপুর ইউনিয়ন প‌রিষ‌দের (ইউপি) চেয়ারম্যান আলী হায়দার স্বপন বলেন, হাসপাতালের অপারেশন থিয়েটারে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও বিচ্ছিন্ন পায়ের অংশ পাওয়া যায়নি। বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক। তি‌নি ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান আজ‌কের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনায় আহত ব্যক্তির বিচ্ছিন্ন পা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের স্টাফরা বিচ্ছিন্ন পায়ের অংশ স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছেন বলে শুনেছি। এরপর কী হয়েছে, তা আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দৌলতপুরে বাড়ছে পার্থেনিয়ামের বিস্তার, ঝুঁকিতে কৃষি ও জনস্বাস্থ্য

ইবি ছাত্রদলের নতুন কমিটি, আহ্বায়ক মিথুন, সদস্যসচিব রাফিজ

কুষ্টিয়া জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

কুষ্টিয়া সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

রাতে খেলা দেখে ঘুম, সকালে ‘ব্রাজিল সমর্থক’ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইবি পাঠকবন্ধুর নতুন নেতৃত্বে আরমান, মাহিম

যুবকের বিরুদ্ধে চুরির অভিযোগ, দড়িতে বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল

গড়াই নদ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ৫ বছর পর পরিচয় মিলল নেপালি যুবকের, দেশে ফেরার অপেক্ষা

ডাকাতিপুকুরে ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি