হোম > সারা দেশ > কুড়িগ্রাম

যাচ্ছিলেন হাঁস কিনতে, ফিরলেন লাশ হয়ে

কুড়িগ্রাম প্রতিনিধি

ঘটনাস্থলে স্থানীয়দের ভীড়। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের উলিপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মোস্তফা মিয়া (৬৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ মার্চ) বেলা পৌনে ৩টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোস্তফা মিয়া পেশায় আলু ব্যবসায়ী। তাঁর বাড়ি কুড়িগ্রাম জেলা শহরের সরদারপাড়া এলাকায়। তিনি কুড়িগ্রাম শহর থেকে দুর্গাপুর হাটে হাঁস কিনতে যাচ্ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

লাবু ও আতাউর নামে দুজন প্রত্যক্ষদর্শী জানান, মোস্তফা মিয়া মোটরসাইকেল চালিয়ে কুড়িগ্রাম থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। আনন্দবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল মোস্তফা মিয়ার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন মোস্তফা। ঘাতক মোটরসাইকেলচালক দ্রুতই স্থান ত্যাগ করেন। একই সময় ওই পথে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী লাবু বলেন, দ্রুত গতির মোটরসাইকেলটির ধাক্কায় মোস্তফা নামে লোকটি সড়কে ছিটকে পড়লে তাঁর মাথা ফেটে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান। তাঁর দেহটি চাকায় পিষ্ট হতে বাঁচাতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। নিহতের সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে তাঁর পরিবারকে দুর্ঘটনার সংবাদ দেওয়া হয়েছে।

ফোনে যোগাযোগ করলে নিহতের বড় ছেলে লোকমান বলেন, ‘বাবা হাঁস কিনতে দুর্গাপুর হাটে যাচ্ছিলেন।’

ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রামে নদীর পানি কমে বেড়েছে ভাঙন, তিন দিনে অর্ধশতাধিক পরিবার বাস্তুহারা

১৭ দিন শূন্যরেখায় নজরদারিতে থাকা ৩ যুবক উধাও

কুড়িগ্রামে সব নদীর পানি কমছে, বন্যা পরিস্থিতির উন্নতি

কুড়িগ্রামে নিম্নাঞ্চলের কৃষিজমি প্লাবিত, বসতভিটায় ঢুকছে পানি

উজানের ঢলে সব নদ-নদীর পানি বাড়ছে, উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে অসহনীয় লোডশেডিং: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ মানুষ

কুড়িগ্রামসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস

কুড়িগ্রামে ধরলা-তিস্তায় তীব্র ভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে ভূরুঙ্গামারীতে এলাকাবাসীর মানববন্ধন